![]()
About Dr. M. Farhad
সহযোগী অধ্যাপক ডা. এম ফরহাদ
নিউরো মেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক ডা. এম ফরহাদ একজন নিউরো মেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ। তিনি মেডিসিনের জটিল ও সাধারণ রোগসমূহের পাশাপাশি স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের বিভিন্ন রোগের চিকিৎসায় অভিজ্ঞ।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), বিসিপিএস থেকে এমসিপিএস ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা পিজি হাসপাতাল থেকে এমডি ডিগ্রি অর্জন করেন ।
বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি American College of Physicians (ACP)-এর সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এর অ্যালামনাই।
তার চিকিৎসা সেবার অন্যতম ক্ষেত্র হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাস কষ্ট, থাইরয়েড ও অন্যান্য হরমোন , কিডনি, লিভার, স্ট্রোক ও পক্ষাঘাত, মাইগ্রেন ও অন্যান্য মাথাব্যথা, মস্তিষ্ক ও মেরুদণ্ডের রোগ, স্নায়ুরোগ, কোমর ও ঘাড়ের ব্যথার চিকিৎসা ও ব্যবস্থাপনায় রোগীদের পরামর্শ দিয়ে থাকেন।
রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে তিনি রোগীর সমস্যা, রোগের ইতিহাস, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের প্রমাণভিত্তিক তথ্যকে গুরুত্ব দেন। রোগীদের সহজ ভাষায় রোগ সম্পর্কে ধারণা দেওয়া, সঠিক সময়ে চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাও তার চিকিৎসা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।
রোগী দেখার সময় ও স্থান
চেম্বার: ০১
ডিজিটাল হাসপাতাল কক্সবাজার
প্রতিদিন দুপুর ২.৩০টা থেকে বিকাল ০৪.৩০ টা ( শুক্রবার বন্ধ )
চেম্বার: ০২
ফুয়াদ আল্-খতীব হাসপাতাল
প্রতিদিন বিকাল ০৪.৩০টা থেকে রাত ১০টা ( শুক্রবার বন্ধ )
01300039913, 01300039914
বিশেষ আগ্রহের চিকিৎসা ক্ষেত্র
* স্ট্রোক ও পক্ষাঘাত
* মাথাব্যথা ও মাইগ্রেন
* মস্তিষ্ক ও মেরুদণ্ডের রোগ
* স্নায়ুর বিভিন্ন রোগ
* কোমর ও ঘাড়ের ব্যথা
* ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ
* থাইরয়েড ও অন্যান্য হরমোনজনিত সমস্যা
* কিডনি ও লিভারের রোগ
* শ্বাস কষ্ট ও অন্যান্য শ্বাসের সমস্যা
* সাধারণ ও জটিল অভ্যন্তরীণ মেডিসিন রোগ
